|
সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত ৬০টি আগ্নেয়াস্ত্র সহ ৪ হাজার রাউন্ড গুলি র্যাব-১০ এর কাছে হস্তান্তর
নতুন সময় প্রতিনিধি
|
|
সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত ৬০টি আগ্নেয়াস্ত্র সহ ৪ হাজার রাউন্ড গুলি র্যাব-১০ এর কাছে হস্তান্তর ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০ টি আগ্নেয়াস্ত্র সহ চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। র্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইন মি.মি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ক্যাটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
