ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দলে লুটেরা সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যু এবং দখলবাজদের স্থান নেই দেশে ও রাউজানে
গাজী জয়নাল আবেদীন,রাউজান
প্রকাশ: Sunday, 18 August, 2024, 10:04 PM

দলে লুটেরা সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যু এবং  দখলবাজদের স্থান নেই দেশে ও রাউজানে

দলে লুটেরা সন্ত্রাস চাঁদাবাজ ভূমিদস্যু এবং দখলবাজদের স্থান নেই দেশে ও রাউজানে

চট্টগ্রামের রাউজানের পাহাড়তলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র দল পুনর্গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা পাহাড়তলী চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো.মোজাহের আলম। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল আলম,এমদাদুল হক, আব্দুল মন্নান চৌধুরী,আবু জাফর,আনছুর খান ও মো. ইসহাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো.মাহবুব আলম,রহমত উল্লাহ,মো. মহিউদ্দন,মো. জাবেদ,কামরুল হাছান মুরাদ প্রমুখ।

সভায় পাহাড়তলী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপি,কৃষকদল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সভার আহ্বায়ক মো.মোজাহের আলম বলেন,পাহাড়তলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

এই দলে কোন লুটেরা,সন্ত্রাস,চাঁদাবাজ, ভূমিদস্যু,দখলবাজদের স্থান হবে না। এখানে আমরা মুসলিম,হিন্দু,বৌদ্ধ সকলেই মিলেমিশে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করে যাব। তিনি আরো বলেন, শীঘ্রই বিএনপির  নির্যাতিত- নিপিড়ীত ও ত্যাগী কর্মীদের নিয়ে একটি আদর্শ কমিটি গঠন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status