ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক
শরিফ হোসেন, রুপগঞ্জ
প্রকাশ: Sunday, 18 August, 2024, 8:02 PM

রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় এক নারীসহ রূপগঞ্জ থানার এসআই মিরাজ মোল্লাকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রোববার বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে তার ভাড়াটিয়া ঘরে নেয়। এসময় স্থানীয় জনতা বিষয় টের পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে এসআই মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে রূপগঞ্জ থানায় জানানো হলে রূপগঞ্জ থানার ওসি তদন্ত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে তার বাসায় যেতে বলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে  মিরাজকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্তাধীন। তবে মিরাজকে সাময়িক প্রত্যাহার করেছি। বাকিটা এসপি মহোদয় দেখবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status