ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
গোমস্তাপুরে জলমহালে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Sunday, 18 August, 2024, 6:15 PM

গোমস্তাপুরে জলমহালে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

গোমস্তাপুরে জলমহালে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়  আলীনগর, বাংগাবাড়ী ইউনিয়নের  অন্তর্গত চুড়ইল বদ্ধ  জলমহাল  ইজারা নেয়া থাকলেও কিছুদিন থেকে  অবাধে মাছ শিকার  করছে উক্ত ইউনিয়নের  দূর্বৃত্তরা।  এ অভিযোগে রবিবার  ১৮ আগষ্ট  সকালে   উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর  কার্যালয়ে   সংবাদ সম্মেলন  করেছেন  ইজারাদার  পূনর্ভবা মৎস্যজীবী  সমবায় সমিতির সভাপতি মোঃ বিষু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সকল নিয়ম মেনেই বাংলা  সন ১৪২৭ থেকে ১৪৩২ পর্যন্ত  উক্ত জলমহাল ভূমি মন্ত্রণালয়  থেকে  ( ৬ ছয়) বছরের  জন্য ইজারা বন্দোবস্ত  গ্রহণ  করি।  ইজারা বন্দোবস্ত  নেয়ার পর থেকেই কিছু সংখ্যক  দূর্বৃত্ত   অনবরত আমাদের  আওতাধীন  জলমহালে  মাছ শিকার  করছে।  মাঝে মাঝে  প্রশাসন  কে বলে তাদের নিবৃত্ত  করা গেলেও বর্তমানে  তারা বেপরোয়া।   গত ৫ আগষ্ট   দেশের সাম্প্রতিক  পরিবর্তনের পর  থেকে তারা প্রতিদিন  মাছ শিকার করছে। ফলে আমরা প্রচুর অর্থনৈতিক  ক্ষতির সম্মুখীন  হচ্ছি। সাংবাদিকদের  প্রশ্নের উত্তরে ইজারাদার  বিষুর ব্যবসায়ী সংগী  মোঃ সাবের আলী ও মাসুম আহসান  বাবু বলেন, আলীনগর ইউনিয়নের  শরিফ, সুমন, কাঁচা,  রহিম  মেম্বার  ও নাইম সহ ৪০ জন থেকে ৫০ জন সন্ত্রাসী  মাছ শিকার  করতে ব্যস্ত। তাদের অন্যায় কাজের প্রতিবাদ  করতে গিয়ে মারধরের শিকার  হয়েছেন ইজারাদার  এর যোগানদার  তরিকুল ও এতাবুর। সংবাদ সম্মেলনে  জানানো হয়, ইতিমধ্যে  তারা উপজেলা  নির্বাহী অফিসার,  ওসি, বিজিবি কমান্ডার,  গোমস্তাপুর কে লিখিত  অভিযোগ  দিয়েছেন। সেনাবাহিনীর  কর্মকর্তাদের মৌখিক ভাবে অবহিত  করেছেন। কিন্তু এখন পর্যন্ত  কোন পরিত্রাণ তারা পান নি। ভুক্তভোগী  ইজারাদার  সাংবাদিকদের  মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে  বিষয়টির সুস্ঠ সমাধান  কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status