ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল অলির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 1:12 PM

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল অলির

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল অলির

শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানান তিনি।

শনিবার (১৭ আগস্ট) সকালে মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় অলি আহমদ বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপিসহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

দুদক, পিএসসি, ইসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানিয়ে বলেন, র‍্যাব ও পুলিশের মতো আইনশৃৃঙ্খলা বাহিনীগুলোর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সাথে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গিয়েছেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেয়ারও তাগিদ দেন কর্নেল (অব.) অলি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status