|
নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক কাল
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক কাল ২৭ সদস্যের কমিটির সব সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের এ বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা নীতি-২০১৮ অনুমোদিত হওয়ার পর ২০১৯ সালের মার্চে গঠিত এ কমিটি দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সমস্যা পর্যালোচনা করে থাকে। ২০২৩ সালের পর এটি হবে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠক। উল্লেখ্য, নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি জাতীয় দেশের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত রাজধানী এবং দেশের অন্যান্য স্থানে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছে। সরকার গত ১৯ জুলাই মধ্যরাতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কারফিউ জারি করে এবং পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
