|
ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির ফেসবুক পেজ বন্ধ করল মেটা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারির ফেসবুক পেজ বন্ধ করল মেটা শুক্রবার দিনগত মধ্যরাত থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে শনিবার সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়। মেটা জানিয়েছে, ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পেজ বন্ধ চেয়ে মেটার কাছে অসংখ্য ব্যবহারকারী আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে পেজ দুটি সরিয়ে নিয়েছে মেটা। পরে পেজ দুটি সরানোর ব্যাপারে আবেদনকারীদের ফিরতি ই-মেইল বার্তা পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, ভালো খবর। আপনি যে অ্যাকাউন্ট/পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন, সেই পেজটি পর্যালোচনা করে আমাদের টিম পলিসি লঙ্ঘনের প্রমাণ পেয়ে অপসারণ করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ‘সাইবার ৭১’ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেজটি সরিয়ে নিয়েছে মেটা। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজসহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
