ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 11:49 AM

টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের জনপ্রিয় অনলাইনভিত্তিক শিক্ষণ প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। 

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৯ মিনিটে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে বলা হয়, 'টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।'

তবে টেন মিনিট স্কুলের অনলাইনে পাঠদানের লাইভ স্ট্রিমিং ও অফলাইন ক্লাস বন্ধ থাকলেও তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিও সচল থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস তিনি। এর পরই টেন মিনিট স্কুলের এ বিনিয়োগ বাতিল করে স্টার্টআপ বাংলাদেশ। তাই অনেকে মনে করছেন, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ার পরিপ্রেক্ষিতেই তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুলে। প্ল্যাটফর্মটি এখন ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিতে নিয়মিত সহায়তা করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য।

এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত মডেল টেস্ট, ই-বুক ও লেকচার শিটের মতো শিক্ষামূলক রিসোর্স দেয় টেন মিনিট স্কুল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status