ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
৪ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট থেকে নতুন সূচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 August, 2024, 12:23 PM

৪ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট থেকে নতুন সূচি

৪ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট থেকে নতুন সূচি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ঘটা সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত রাখা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৪ আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে সকল শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচী বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রথমে গত ১৮ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status