|
বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীর উদ্বোধন রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমান ও পর্যটনমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীর উদ্বোধন রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমান ও পর্যটনমন্ত্রী শুক্রবার (৫ জুলাই) বিকেলে বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিরি বক্তব্য তিনি এই কথা বলেন। নগরীর কালেক্টরেট মাঠে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। রাজশাহীতে বৈচিত্র্যময় রসনাসম্ভার, আমের মেলা,ঐতিহ্যবাহী রেশম শিল্প পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। ফেস্টিভ্যালের সমাপনী হবে রোববার। ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৭টি স্টল দেওয়া হয়েছে। এই স্টলগুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পাশপাশি ঐতিহ্য বিষয়ক জিনিসও বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, ভারত নেপাল ও ভুটানের সাথে কানেক্টিভিটিতে বাংলাদেশ লাভবান হবে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে চুক্তি করেছেন রাজশাহীর ভেতর দিয়ে অনেক কানেক্টিভিটি হবে। শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। এই কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলের মানুষেরা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে। পর্যটনমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সার্বিক উন্নয়ন যখন চিন্তা করে। বিশেষ করে রাজশাহীর উন্নয়ন নিয়েও তিনি চিন্তা করেন। রাজশাহীর সার্বিক উন্নয়নে তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। আমাকে বাদেও সকল মন্ত্রীকে এই নির্দেশনা দেওয়া আছে। আমরা সেইভাবে কাজ করে যাব। তিনি আরও বলেন, রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের জন্য কাজ করছি। বিমানবন্দরের রায়ওয়ের প্রসস্থ ও লম্বা করা হচ্ছে। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর করা হবে। বিদেশ থেকে ফ্লাইট আসবে তারও ব্যবস্থাও করা হচ্ছে। এখানে কার্গো বিমান নামানো হবে। এই অঞ্চলের আম থেকে বিদেশে রফতানি করা হয়। তখন এখান থেকে সরাসরি আম পাঠানো হবে। মন্ত্রী বলেন, রাজশাহীর পদ্মা বিশাল আকৃতির চর জেগে উঠেছে। এই চরকে কেন্দ্র করে পর্যটন গড়ে উঠতে পারে। সেই জন্য আমরা এখানে কি করা যাবে সেটা নিয়ে আলোচনা চলছে। রাজশাহী বাদেও চাঁপাইনবাবগঞ্জে পর্যটন মোটেল তৈরি করা হয়েছে। মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর পাশে সরকারি একটি আন্তর্জাতিক মানের রিসোর্ট তৈরি করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক রাজশাহী পর্যটনের অপার সম্ভাবনার জায়গা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘরের অবস্থান রাজশাহীতে। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে গবেষকরা এখানে আসেন। এই রাজশাহীতেই অক্ষেয় কুমার মৈত্র, ঋত্তিক ঘটকের মতো বিখ্যাত মানুষের জন্ম। রাজশাহী একদিকে যেমন সংস্কৃতি ও প্রাচীন স্থাপত্যে সমৃদ্ধ তেমনি শিক্ষা, শান্তি ও সৌন্দর্যের নগরী হিসেবেও খ্যাত। পর্যটনের এই অপার সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। এসময় তিনি রাজশাহীতে রিভার সিটি স্থাপনসহ পর্যটনের নানা সম্ভাবনার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মাদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জে ডিআইজি অনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
