ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ষ্ট্রোক করেছেন নাফিস ইকবাল, হাসপাতালে ভর্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 July, 2024, 6:12 PM

ষ্ট্রোক করেছেন নাফিস ইকবাল, হাসপাতালে ভর্তি

ষ্ট্রোক করেছেন নাফিস ইকবাল, হাসপাতালে ভর্তি

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল খান  গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, নাফিসের ব্রেন স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। আপাতত তার জ্ঞান আছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বাকি পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন।

৩৯ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ১১২টি। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

ওয়ানডে অভিষেকটা ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সেই ম্যাচটিই নাফিস ইকবালের শেষ ওয়ানডে। শেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। চোটের কারণে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status