ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীতে চলন্ত ট্রেনে হামলা
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 4 July, 2024, 2:22 PM

নোয়াখালীতে চলন্ত ট্রেনে হামলা

নোয়াখালীতে চলন্ত ট্রেনে হামলা

নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৩ জুলাই) রাত ৯টা ৭ মিনিটের দিকে সোনাইমুড়ী রেলস্টেশনের আউটার সিগন্যালে এই হামলার ঘটনা ঘটে।  তবে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক এই হামলার কোনো কারণ জানাতে পারেনি।  

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টা ১০মিনিটে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি সোনাইমুড়ীর আউটার সিগন্যানে পৌঁছালে চলন্ত ট্রেনের একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ক বগির দুটি জানালার গ্লাস ভেঙে যায়। তবে জানালার পাশে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবু ছায়েদ জানান, চলন্ত ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি শুনেছি। খবর পেয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status