ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ঠে নীরব নামের শিশুর মৃত্যু
শেরপুর, মোঃ খোকন মিয়া
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 8:41 PM

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ঠে নীরব নামের শিশুর মৃত্যু

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ঠে নীরব নামের শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নীরব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার দহেরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত নীরব দহেরপাড় গ্রামের মোতালেব মিয়ার ছেলে।মৃত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু নীরব প্রতিবেশী লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সাথে লাগানো বৈদ্যুতিক মোটরের সংযোগস্থলের রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইসময় কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status