ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কাশিয়ানীতে রেলে কাটা পড়ে নিহত হলেন ষাটোর্ধ্ব এক নারী
খন্দকার আব্দুল্লাহ ফরিদপুর থেকে
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 8:15 PM

কাশিয়ানীতে রেলে কাটা পড়ে নিহত হলেন ষাটোর্ধ্ব এক নারী

কাশিয়ানীতে রেলে কাটা পড়ে নিহত হলেন ষাটোর্ধ্ব এক নারী

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলে কাটা পড়ে নিহত হলেন সেকেলা বেগম (৬৫) নামক এক নারী।

০৩ জুলাই (বুধবার) বেলা পৌনে ৩ টায় ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনে কাশিয়ানীর সন্ধ্যা বাজার এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেকেলা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিকারপুর গ্রামের মনোর মুসল্লির স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল পথ দিয়ে হেটে যাচ্ছিলেন। ইতিমধ্যে ট্রেন আসে, ট্রেনে হুইসল বাজালেও উনি রেলপথ দিয়ে হাঁটতে থাকেন। পরে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহতের ভাই এর ছেলে রফিকুল সরদার জানায়, আজ সকালে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গোপালগঞ্জ গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ভাটিয়াপাড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল।

ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নামার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা এক লোকাল পরিবহনে ওঠেন। ভুল করে ভাটিয়াপাড়া না নেমে কাশিয়ানীর সন্ধ্যা বাজারে নামেন। পরে ভাটিয়াপড়া মেয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেল পথে পায়ে হেঁটে যাচ্ছিলে। ইতিমধ্যে রেল এসে চাপা দিলে ঘটনা স্থলে মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন কাশিয়ানী থানার এসআই তুষার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status