ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সাজেক ছাড়লেন আটকে পড়া ৫০০ পর্যটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 7:04 PM

সাজেক ছাড়লেন আটকে পড়া ৫০০ পর্যটক

সাজেক ছাড়লেন আটকে পড়া ৫০০ পর্যটক

রাঙামাটি সাজেক পর্যটনে আটকে পড়া প্রায় ৫০০ জন পর্যটক বুধবার সকালে খাগড়াছড়ির উদ্দেশে চলে গেছেন। গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কের মাচলং এলাকা ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়। এতে সাজেক পর্যটনে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকে পড়েন।

জানা গেছে, ভারী বৃষ্টিপাত কমায় ও পানি নেমে যাওয়ায় বুধবার সকাল ১১টার দিকে আটকে পড়া পর্যটকদের নিয়ে বেশ কয়েকটি গাড়ি খাগড়াছড়ি উদ্দেশে রওনা দিয়েছে।

সাজেক হিল ভিউ কটেজের সত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, বাঘাইহাট-সাজেক সড়কের ওপর পানি জমে থাকায় পর্যটকরা কটেজ-রিসোর্টে বাধ্যতামূলক থেকে যান। আজ বৃষ্টি ও আটকে থাকা পানি কমে যাওয়ায় পর্যটকরা চলে গেছেন।

বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, বাঘাইহাট-সাজেক সড়কে পানি কমে গেছে। সাজেক পর্যটনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে সকালের দিকে সাজেক ত্যাগ করেছেন। তিনি আরো জানান, বাঘাইছড়ি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সৃষ্ঠ বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status