ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রদর্শক নিহত
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 12:52 PM

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রদর্শক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রদর্শক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম নামের এক প্রদর্শক নিহত হয়েছেন। নিহত ওহিদুল জেলার  মুজিবনগর সরকারি কলেজের প্রদর্শক ( ডেমোনেস্ট্রেটর)।

২ পুত্র সন্তানের জনক ওহিদুল জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নিমস্বরণ পাড়ার মৃত জহুর আলীর ছেলে। তিনি মেহেরপুর জেলা শহরের পৌর ঈদগাহপাড়ায় বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার (২জুলাই) রাত সাড়ে ৯:২০টার দিকে তিনি মারা যান। এর আগে সন্ধ্যার দিকে ওহিদুল  মেহেরপুর শহরের টিএনটি মােড় নামক স্থানে একটি চলন্ত যানবাহনের ধাক্কায় আহত হন। স্থানীয়রা জানান, ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মােড় দিয়ে হেঁটে শহরের পৌর ঈদগাহ পাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একটি দ্রুতবাহি যানবাহন তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়ে মারাত্বক ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রদর্শক নিহত

 মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম নামের এক প্রদর্শক নিহত হয়েছেন। নিহত ওহিদুল জেলার  মুজিবনগর সরকারি কলেজের প্রদর্শক ( ডেমোনেস্ট্রেটর)। ২ পুত্র সন্তানের জনক ওহিদুল জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের নিমস্বরণ পাড়ার মৃত জহুর আলীর ছেলে। তিনি মেহেরপুর জেলা শহরের পৌর ঈদগাহপাড়ায় বসবাস করে আসছিলেন।

মঙ্গলবার (২জুলাই) রাত সাড়ে ৯:২০টার দিকে তিনি মারা যান। এর আগে সন্ধ্যার দিকে ওহিদুল  মেহেরপুর শহরের টিএনটি মােড় নামক স্থানে একটি চলন্ত যানবাহনের ধাক্কায় আহত হন। স্থানীয়রা জানান, ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মােড় দিয়ে হেঁটে শহরের পৌর ঈদগাহ পাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একটি দ্রুতবাহি যানবাহন তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়ে মারাত্বক ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status