ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, উদ্ধার হলো ৩ বোমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 July, 2024, 4:46 PM

রূপগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, উদ্ধার হলো ৩ বোমা

রূপগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, উদ্ধার হলো ৩ বোমা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা থেকে উপজেলার বরপা এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হচ্ছে। এর আগে সকালে বাড়িটি ঘেরাও করে রাখে এটিইউয়ের সদস্যরা।

দুপুর ২টার দিকে এটিইউয়ের পুলিশ সুপার সানোয়ার হোসেন বাড়িটিতে অভিযান শুরুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথমে ভবনের সব ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।’

সানোয়ার হোসেন আরও বলেন, ‘নরসিংদী, নেত্রকোনা ও কক্সবাজার থেকে একাধিক জঙ্গি সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী রূপগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী জাকিরের চারতলা ভবনটি ঘিরে রেখে অভিযান চালানো হচ্ছে।’

পুলিশ সূত্রে জানা যায়, বরপার আরিয়াব এলাকায় সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়ির তিনতলায় জঙ্গি কার্যক্রমে জড়িত এক ব্যক্তি রয়েছেন বলে তথ্য পুলিশের কাছে তথ্য আছে। সন্দেহভাজন ব্যক্তি ৩-৪ দিন ধরে ওই ভবনের একটি ফ্ল্যাটে অবস্থান করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status