|
শরণার্থীদল হিসেবে ক্রিকেটে ফিরতে আইসিসির কাছে আকুতি জানালেন আফগান নারী ক্রিকেটাররা
নতুন সময় ডেস্ক
|
|
শরণার্থীদল হিসেবে ক্রিকেটে ফিরতে আইসিসির কাছে আকুতি জানালেন আফগান নারী ক্রিকেটাররা চিঠিতে তারা জানিয়েছেন , ‘আমরা নারী ক্রিকেটার হওয়ায় দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারছি না। উল্লেখ্য, তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির নারী ক্রিকেটারদের প্রায় সবাই দেশ ত্যাগ করেন। এর একটা বড় অংশ বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে ক্লাব ক্রিকেটে খেলছেন তারা। চিঠিতে আফগান নারী ক্রিকেটাররা আরো লিখেছেন, ‘আমাদের লক্ষ্য এই শরণার্থীদলটির মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে আমরা আমাদের প্রতিভার প্রমাণ রাখব। এর মধ্য দিয়ে আফগানিস্তানে বসবাস করা নারীদের আশার আলো দেখাব। আফগানিস্তানে নারীদের প্রতি কী অমানবিক আচরণ হচ্ছে, সেটি দুনিয়ার সামনে তুলে ধরব। আমরা আফগানিস্তান পুরুষদলের মতোই সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা রাখি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন
