|
উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
নতুন সময় প্রতিবেদক
|
![]() উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত সোমবার সকাল থেকেই পটুয়াখালীতে একটানা বৃষ্টি ঝরছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
