ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
যে কারণে বিশ্বকাপসেরা বুমরাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 1:39 PM

যে কারণে বিশ্বকাপসেরা বুমরাহ

যে কারণে বিশ্বকাপসেরা বুমরাহ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের জয় পেয়েছে ভারত। উঁচিয়ে ধরেছে বিশ্বকাপ। অথচ, ১৫ ওভার শেষে এমন ম্যাচ জিততে পারে ভারত; সেটা কেউ ভুল করেও ভাবেনি। দক্ষিণ আফ্রিকার ম্যাচ জিততে তখন প্রয়োজন ৩০ বলে ৩০ রান, হাতে ৬ উইকেট। সেখান থেকে দারুণ বোলিংয়ে ম্যাচটা নিজেদের দিকে হেলিয়ে দেন বুমরাহ। 


কিপটে বোলিংয়ের সঙ্গে উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার কাজটা করেছেন জাসপ্রিত বুমরাহ। ফাইনালে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচায় তার শিকার ২। শুধু এই ম্যাচেই নয় পুরো আসরজুড়েই এমন পারফরম্যান্স করেছেন বুমরাহ। যেখানে আসর সেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই।  

অথচ, আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার নয় বুমরাহ। আসরে তার উইকেট ১৫টি, অবস্থান তালিকার তিন নম্বরে। তার চেয়ে ২ উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির বোলার ফজলহক ফারুকী ও অরশদীপ সিং। তাদের দু’জনেরই উইকেট সংখ্যা ১৭টি। অথচ, ২ উইকেট কম পাওয়া বুমরাহকে বেছে নেওয়া হয়েছে আসরসেরা ক্রিকেটার হিসেবে। 

এমনটির কারণ ম্যাচে বুমরাহর প্রভাব। ম্যাচে মাত্র ৪.১৭ ইকনমিতে বল করেছেন বুমরাহ। উইকেট তুলেছেন প্রতি ৮.২৬ গড়ে। যা তাকে এগিয়ে রাখছে অন্য যে কারো থেকে। এমন পারফর্মারকে তাই আসরসেরা হিসেবে বেছে নিতে ভুল করেনি আইসিসি।

দলকে শিরোপা জিতিয়ে আসরসেরার পুরস্কার হাতে তুলে দারুণ খুশি বুমরাহ। টুর্নামেন্টসেরা হয়ে বুমরা বলেন, ‘পুরো টুর্নামেন্টে বল বাই বল চিন্তা করে এগিয়েছি। মাঝেমধ্যে আবেগও এসে দাঁড়িয়েছে, তবে সবকিছুর পর আমরা কাজটা সম্পন্ন করেছি৷ সঠিক লেংথে বল ফেলা এবং তার সঙ্গে রিভার্স সুইং, যার বাস্তবায়ন করতে পেরে আমি খুশি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status