ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
৭ মাস আগে গিয়েছিল আইপিএলের নেতৃত্ব, কোন মন্ত্রে ভারতকে বিশ্বসেরা করলেন দেশনেতা রোহিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 12:30 AM

৭ মাস আগে গিয়েছিল আইপিএলের নেতৃত্ব, কোন মন্ত্রে ভারতকে বিশ্বসেরা করলেন দেশনেতা রোহিত

৭ মাস আগে গিয়েছিল আইপিএলের নেতৃত্ব, কোন মন্ত্রে ভারতকে বিশ্বসেরা করলেন দেশনেতা রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। অবশেষে ১৩ বছর পরে আবার কোনও বিশ্বকাপ এল এ দেশে। নিয়ে এলেন রোহিত শর্মা। বুঝিয়ে দিলেন অধিনায়ক হিসাবে কতটা সাহসী তিনি।

৯ জুলাই, ২০১৯। ম্যাঞ্চেস্টারের সাজঘরে সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। কাঁদছেন। দু’হাতে মুখ ঢেকেছেন। সতীর্থেরা সামলাচ্ছেন তাঁকে। তার কিছু ক্ষণ আগেই নিউ জ়িল্যান্ডের কাছে হেরে এক দিনের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। প্রতিযোগিতায় পাঁচটি শতরান করেও দলকে জেতাতে পারেননি রোহিত। তাই হয়তো নিজেকে সামলাতে পারছিলেন না তিনি।

২৭ জুন, ২০২৪। আবার সাজঘরের সামনে চোখে জল রোহিতের। এক হাতে চোখ ঢেকে কাঁদছেন। আরও এক বার সতীর্থেরা এসে তাঁকে সামলাচ্ছেন। কিছু ক্ষণ পরে মুখে হাসি ফুটবল রোহিতের। তবে এ বার কিন্তু দুঃখে কাঁদছিলেন না তিনি। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলে কাঁদছিলেন। ইংল্যান্ডকে হারিয়ে বদলা নিয়ে কাঁদছিলেন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে কাঁদছিলেন। অবশেষে হাসলেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশকে করলেন বিশ্বসেরা। ফাইনাল জিতে মাঠেই শুয়ে পড়লেন রোহিত। আবার কাঁদলেন। এই কান্না স্বস্তির। জবাব দেওয়ার। বিশ্বকাপ জেতার।

অথচ সাত মাস আগে ছবিটা অন্য রকম ছিল। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। নতুন অধিনায়ক হয়েছিলেন হার্দিক পাণ্ড্য। সাত মাস পরে অধিনায়ক হিসাবেই বিশ্বকাপ জিতলেন তিনি। দেশের অধিনায়ক হিসাবে। এই সাত মাসে নিজেকে বদলেছেন রোহিত। নিজের খেলার ধরন বদলেছেন। অধিনায়কত্বের ধরন বদলেছেন। বুঝিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসাবে কতটা সাহসী তিনি। তাঁর সাহস দেশকে এনে দিয়েছে বিশ্বকাপ।

২০১৯ থেকে ২০২৪, মাঝের পাঁচ বছরে বদলে গিয়েছে অনেক কিছু। সেই সময় রোহিত শুধু ভারতের ওপেনার ছিলেন। এখন তিনি দলের অধিনায়ক। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। দেশকে ট্রফি জেতাতে পারেননি। রোহিতের কাছে শেষ সুযোগ ছিল এ বছর। আরও এক বার ব্যর্থ হওয়া মানে অধিনায়কত্বের ইতি। হয়তো বা সাদা বলের ক্রিকেটে কেরিয়ারেরও শেষ প্রান্তে এসে গিয়েছেন তিনি। তাই এ বার রোহিতের তাগিদটাই ছিল অন্য রকম। ব্যাটার হিসাবে তো বটেই, অধিনায়ক হিসাবেও।

দীর্ঘ ক্রিকেট ইতিহাসে অনেক বড় বড় অধিনায়ক দেখেছে ভারত। টাইগার পটৌদি, কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনিরা ভারতকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে উঁচুতে তুলেছেন। বিরাট কোহলি আইসিসি ট্রফি জিততে না পারলেও তাঁর সময়ে ভারত টেস্ট ক্রিকেটে রাজত্ব চালিয়েছে। তাই রোহিতের কাছে লড়াইটা সহজ ছিল না। আইপিএলে পাঁচ বারের ট্রফি জেতা অধিনায়কের কাছে চ্যালেঞ্জ ছিল, দেশের অধিনায়ক হিসাবেও সফল হওয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status