ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দুদকে যাবেন না বেনজীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 June, 2024, 6:04 PM

দুদকে যাবেন না বেনজীর

দুদকে যাবেন না বেনজীর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চেয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

আজ বুধবার (৫ জুন) বিকেলে আইনজীবীর মাধ্যমে তিনি সময়ের আবেদন করেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) বেনজীরকে ও তাঁর স্ত্রী-সন্তানদের রোববার (৯ জুন) দুদক কার্যালয়ে তলব করা হয়েছিল।

তবে এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে আবেদন করেছেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ১৫ দিন পর্যন্ত সময় দিতে পারে।

বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের তলবের বিষয়টি গত ২৮ মে জানায় দুদক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status