ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কমলনগরে বাদাবন সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ এমরান হোসেন, কমলনগর
প্রকাশ: Tuesday, 4 June, 2024, 6:25 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 4 June, 2024, 6:30 PM

কমলনগরে বাদাবন সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলনগরে বাদাবন সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে বাদাবন সংঘের উদ্যোগে নারী ও পুরুষ জেলে নিবন্ধন পরিচয় পত্র ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্পন্দন কক্ষে এসভার আয়োজন করা হয়। বাদাবন সংঘের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারিহা জেসমিনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্যসাহা, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহীন রানা, উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল আনোয়ার প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবদুল মজিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: হানিফ, লক্ষ্মীপুর সিডব্লিউডিএ নির্বাহী পরিচালক পারভিন হালিম, সাংবাদিক মুছাকালিমুল্লাহ ও মোখলেছুর রহমান ধনু প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান আজমি ও একাউন্ট অফিসার নাজরানা শবনম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status