ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইউটিউবের শীর্ষ চ্যানেল এখন কোনটি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 June, 2024, 11:59 AM

ইউটিউবের শীর্ষ চ্যানেল এখন কোনটি?

ইউটিউবের শীর্ষ চ্যানেল এখন কোনটি?

ভারতীয় গানের চ্যানেল টি–সিরিজকে হটিয়ে সাবস্ক্রাইবারের ভিত্তিতে সবচেয়ে বড় চ্যানেলের স্থান দখল করেছেন মিস্টারবিস্ট। গত ৫ বছর ধরেই শীর্ষ স্থান ধরে রেখেছিল মিউজিক ভিডিও ভিত্তিক চ্যানেল টি–সিরিজ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২৬ বছর বয়সী জিমি ডোনাল্ডসনের চ্যানেল মিস্টারবিস্ট এরই মধ্যে ২৬৯ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইতিহাস ছুঁয়েছে। তিনি এখন পর্যন্ত ৮০০ ভিডিও তৈরি করেছেন। তাঁর ভিডিওগুলো মুলত নানা রকম অ্যাডভেঞ্চারে পূর্ণ। এরমধ্যে আছে জীবন্ত কবরে যাওয়ার মতো দুঃসাহসীক কাজ।

এক্স হ্যান্ডলে করা এক পোস্টে মিস্টারবিস্ট জানিয়েছেন, এর মধ্য দিয়ে ইউটিউব স্টার ফেলিক্স জেলবার্গের বদলা পূর্ন হলো। ফেলিক্স পেওডিপি নামে পরিচিত। ২০১৯ সালে সুইডিস ইউটিউবার পেওডিপির কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিল টি–সিরিজ।

মিস্টারবিস্টের আরও কয়েকটি চ্যানেল আছে যেগুলোর প্রত্যকেটিরই সাইস্ক্রাইবার ১০ মিলিয়নের ওপরে। তার চ্যানেলের পরিচিতিতে লেখা আছে, ‘টাকা চেয়ে আমাকে ইমেইল কোরো না, আমি টাকা দেই কারণ এটা করতে আমার ভালো লাগে।’  গত এপ্রিলে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছেন।

২০২২ সালে ফোবস ম্যাগাজিন জানায়, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৫০০ মিলিয়ন ডলার। ২০২৩ সালের প্রকাশ করা শীর্ষ ৫০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তাঁর নাম ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status