|
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, সাতক্ষীরা মোরশেদা খানম। উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ তিথি মহলদার, ডাঃ শাহরিয়ার হাসান, ডাঃ বাশিপুর রমান, ডাঃ শুস্মিতা সেন কেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, আগামী দিন গুলোতে পর্যায়ক্রমে সারা দেশব্যাপি পূর্বের ন্যায় এমন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারই ধারাবাহিকতায় আজ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী ইউনিয়ন পরিষদে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূলে ঔষধ পেয়ে খুবই উপকৃত হয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা। তাদের দাবী এ বাহিনীর উদ্দ্যোগে মাঝে মাঝে এমন সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আনসার ও ভিডিপি সদস্যরা উপকৃত হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা নারগিস আরা পারভীন এবং খুলনা রেঞ্জের ও ৩০ আনসার ব্যাটালিয়নের মেডিকেল এ্যাসিট্যান্টগণ। উল্লেখ্য, ৬০০ জন রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
