ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কোরবানির ঈদে ছুটি কতদিন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 May, 2024, 1:44 PM

কোরবানির ঈদে ছুটি কতদিন?

কোরবানির ঈদে ছুটি কতদিন?

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এক মাস আগ থেকেই শুরু হয় ঈদের আমজে। ছুটি নিয়ে হিসাবনিকাশ শুরু হয়ে যায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের।
আগামী ১৭ জুনকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রলায়।
এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ১৬ -১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

প্রতিবার ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন সরকারি চাকরিজীবীরা। এবারও সেই আবেদন করলে এবং তা কার্যকর হলে বাড়তে পারে ছুটির দিন। গত বছরের ঈদুল আজহাতেও ৫ দিনের ছুটি পেয়েছিল কর্মজীবীরা। ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিনে বিশ্বব্যাপী পশু কোরবানি দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপন করা হবে তা নির্ধারণ করা হয়।
আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status