ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সেই নারী প্রার্থীকে পাওয়া গেল ঢাকায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 May, 2024, 1:09 PM

সেই নারী প্রার্থীকে পাওয়া গেল ঢাকায়

সেই নারী প্রার্থীকে পাওয়া গেল ঢাকায়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকার কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিজেদের হেফাজতে নিয়ে আসে। তাকে বিজয়নগর থানায় নিয়ে আসা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার জানিয়েছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।  

মঙ্গলবার (২৮ মে) দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন। প্রায় ২০মিনিট পার হলেও বের হয়ে না আসায় ঐ  দুই সহযোগী ভেতরে যান। কিন্তু প্রীতিকে আর খুঁজে পাননি। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়। পরে এ বিষয়ে থানায় জিডি করেন স্বামী মাসুদ খন্দকার। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status