ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে পিস্তল রিভলবার-সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩সদস্য গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 29 May, 2024, 5:24 PM

গাজীপুরে পিস্তল রিভলবার-সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩সদস্য গ্রেপ্তার

গাজীপুরে পিস্তল রিভলবার-সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩সদস্য গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল রিভলবার-সহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।

বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর জোন) আবু তোরাব মো. শামসুর রহমান প্রেস ব্রিফিং কালে এসব তথ্য জানান গণমাধ্যমকে। তিনি জানান, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতির উদ্দ্যেশ্যে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছে। খবর পাওয়ার কিছুসময় পর কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গ্রেপ্তার তিনজনকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলো- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রামাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২) গ্রেপ্তারের পর জনসম্মূখে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করে পুলিশ।

এছাড়াও সেসময় তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। অপর দু'জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের বিরুদ্ধে ৩টি ও আল-আমিনের বিরুদ্ধে দুইটি মামলা চলমান রয়েছে জানায় পুলিশ। পুলিশ এও জানায় যে, তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন। বিজ্ঞপ্তির বরাতে জানা যায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হোসেন সুমন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status