ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ঘূর্ণিঝড় রেমাল:বাঁধ ভেঙে চলাচল বিচ্ছিন্ন সহ পানি বন্দি ৪০০ পরিবার
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Tuesday, 28 May, 2024, 8:31 PM

ঘূর্ণিঝড় রেমাল:বাঁধ ভেঙে চলাচল বিচ্ছিন্ন সহ পানি বন্দি ৪০০ পরিবার

ঘূর্ণিঝড় রেমাল:বাঁধ ভেঙে চলাচল বিচ্ছিন্ন সহ পানি বন্দি ৪০০ পরিবার

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ৭ নং ওয়ার্ডে কয়েকটি স্থানে বাঁধ ভেঙে চলাচল বিচ্ছিন্নসহ পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৪০০ পরিবার। এছাড়াও ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪২০টি বসতঘর।

রবিবার ও সোমবার উপকূলে তান্ডব চালিয়ে চরম ক্ষতির জানান দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলের জনমনে আলোচিত ও স্বরণীয় হয়ে থাকবে বলে ধারনা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডব। গত ২০০৭ সালে প্রলয়ংকরী সিডরের চেয়েও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়ে আঘাত হানার কারনেই জনমনে এমন আলোচনা চলছে।
এদিকে গত ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভোগান্তির চরমে ঠেকেছে উপকূলের জনগণ।

রবিবার ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবের পরে পূর্ণশক্তি নিয়ে সোমবার সকালে আঘাত হানার কারনে উপজেলার বিভিন্ন এলাকাসহ রায়হানপুর ৭ নং ওয়ার্ডের মুচিঘাটা বেড়িবাঁধ ভেঙে বড় এক গর্তে পরিনত হয়ে প্লাবিত হতে থাকে প্রায় ৪০০ পরিবারের। এতে চরম সমস্যার সম্মুখীন হয়ে পড়ে ওই এলাকার মানুষ, তারা বলেন, ঘূর্ণিঝড় রেমাল তান্ডব চালিয়ে গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে, এর পাশাপাশি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আমাদের চলাচল ও সংকীর্ণ হয়ে পড়েছে, এছাড়াও গবাদি পশু নিয়ে আমরা বড় বিপদে আছি।

রায়হানপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুরুল আলম বলেন, ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এলাকার প্রায় ৪০০ পরিবার পানিবন্দি ও চলাচলে সমস্যা হয়ে পড়েছে,  এছাড়াও এ ওয়ার্ডে সবমিলিয়ে প্রায় ৪২০ টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন আমরা ইতিমধ্যেই সকল ঘরের তালিকা করে ইউএনও মহোদয়ের নিকট পাঠানোর চেষ্টা করছি, এবং যে বেড়িবাঁধ ভেঙে গেছে পরিষদের পক্ষ থেকে সেখানে লোকজন দিয়ে ভরাটের ব্যবস্থা করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status