|
দেশে কতজন বৈধ-অবৈধ বিদেশি কাজ করছেন, আইজিপিকে তদন্তের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশে কতজন বৈধ-অবৈধ বিদেশি কাজ করছেন, আইজিপিকে তদন্তের নির্দেশ আজ মঙ্গলবার সকালে এসংক্রান্ত একটি রিটের শুনানি শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসাইন বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার প্রতিবেদন অনুযায়ী দেশে ১০ লাখেরও বেশি বিদেশি কাজ করে, এর বেশিরভাগই অবৈধ। অথচ দেশের লাখো উচ্চশিক্ষিত তরুণ বেকার। এজন্য অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে রিট দায়ের করেন তারা। রিটে উল্লেখ করা হয়, দেশে ১৬৯টি দেশের নাগরিকেরা কাজ করছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফ্রিকার নাগরিকই বেশি অবৈধ। নানা অপরাধেও জড়িয়ে পড়ছে এরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
