ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়ায় সরিষা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 May, 2024, 8:36 PM

তেঁতুলিয়ায় সরিষা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

তেঁতুলিয়ায় সরিষা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল তেল জাতীয় ফসল (সরিষা) উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের উৎসাহ প্রদান অনুষ্ঠান । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেঁতুলিয়ার আয়োজনে  ২৭ শে মে সোমবার সকালে ধানশুকা গ্রামের শতাধিক কৃষকেদর মাঝে এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

সারাদেশে ভোজ্য তেল সোয়াবিনের বিপরীতে সরিষা তেলের ব্যবহার কে স্বাস্থ্য সম্মত দাবি করে এবং সরিষা তেল কে প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় করে তুলতে এই আয়োজন ।  ২০২৩-২৪ অর্থ বছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্যাটার্ণ ভিত্তিক বাস্তবায়িত প্রদর্শনীর মাধ্যমে সরাসরি কৃষদের কে সঠিক সময়ে সঠিক ফসল উৎপাদনে আগ্রহী করে তুলা হয়।

মো:ফয়জুল হকের  কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান :প্রদর্শনী চাষী হিসেবে বক্তব্য রাখেন মো: বিপ্লব হোসেন অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন  প্রধান অতিথি: কৃষিবিদ জনাব মো: শামীম হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, পঞ্চগড় । বিশেষ অতিথি  জনাব মো: গোলাম সারোয়ার, মনিটরিং অফিসার অত্র প্রকল্প ও বিশেষ অতিথি: জনাব মোঃ জীবন ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার, তেতুলিয়া পঞ্চগড়,। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব মোঃ নাইমুল হুদা সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ,পঞ্চগড় অনুষ্ঠান সঞ্চালনা  করেন: মোঃ হুমায়ুন কবির উপসহকারী কৃষি কর্মকর্তা দেবনগর অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন: মো: জুয়েল রানা , উপসহকারী কৃষি কর্মকর্তা, ময়নাগুড়ি দেবনগর ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status