ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ঘূর্ণিদুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী: কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2024, 5:54 PM

ঘূর্ণিদুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী: কাদের

ঘূর্ণিদুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী: কাদের

“বিএনপি সাহায্যের নামে ফটোসেশন করেন,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন পরিদর্শনে যাবেন, তখন দলের নেতাকর্মীরাও যাবেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি।"
সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাতে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি এলাকা উপকূল অতিক্রম শুরু করে। পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে এ ঝড় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের যে বাস্তবতা- জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা এসব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বিএনপির কথায় যদি আমি বলি, একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে তারা বারবার ব্যর্থ হয়েছে। তারা সাহায্যের নামে ফটোশেসন করে।

“কক্সবাজারে রোহিঙ্গারা যে স্রোতের মতো এসেছে বাংলাদেশে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন। তিনি আমাদের সীমান্তকে উম্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তখন আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে দিনের পর দিন, মাসের পর মাস রোহিঙ্গাদের সাহায্যে পাশে ছিলাম। তখন দেখা গেছে এক বা বড়জোর দু'দিন ফটোসেশনের জন্য গিয়েছে।"


বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে বিএনপি বারবার ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “তারা সাহায্যের নামে ফটোসেশন করে। বিএনপি বিরোধী দল হিসেবে তারা বারবার ব্যর্থ হয়েছে। তারা ফটোসেশন করে। তারা সাহায্যের নামে ফটোসেশন করেন।

“তারা মানবিক কাজে দাঁড়ায় না। তাদের কাজই হচ্ছে ফটোসেশন করা। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখে না।"

কোনো দুর্যোগে, মানবিক আবেদনে বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “তাদের কাজই হচ্ছে ফটোসেশন করা। প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি, আর তারা ইফতার পার্টি করেছে।


“বিএনপির সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য আছে। নানাবিধ বিষয়গুলোতে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে বলে আমার জানা নেই।"

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবেন। আবহাওয়া উন্নত হলে তারা সেসব এলাকায় যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহায়তা করবেন।"

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status