|
ঘূর্ণিঝড়ের কারণে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঘূর্ণিঝড়ের কারণে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত সোমবার (২৭ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। ইসি সচিব বলেন, তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল ২৯ মে। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে কোথাও পানি ঢুকেছে, কোথাও বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাই ১৯ উপজেলার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে ১৯ উপজেলা ভোট স্থগিত করা হয়েছে সেগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি। ইসি সচিব জানান, মাঠ পর্যায় থেকে জেলা প্রশাসকদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভোটে আগের আরো কোনো উপজেলার তথ্য আসলে সেগুলোও বন্ধ করা হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
