|
সানভীস বাই তনি শোরুম সিলগালা কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল
নতুন সময় প্রতিবেদক
|
![]() সানভীস বাই তনি শোরুম সিলগালা কেন অবৈধ নয়, হাইকোর্টে রুল আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ১০ দিন পর রুলের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ততদিন শোরুম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত বিষয় দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৭ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচ উল মাওয়া। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রোবাইয়াত ফাতেমা তনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পাকিস্তানি পোশাক বলে দেশীয় পোশাক বিক্রি করতেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
