ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
এবার রাস্তা থেকে মেট্রোরেলে ঢিল নিক্ষেপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 May, 2024, 1:30 PM

এবার রাস্তা থেকে মেট্রোরেলে ঢিল নিক্ষেপ

এবার রাস্তা থেকে মেট্রোরেলে ঢিল নিক্ষেপ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অনেকটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এতে প্রায়ই যাত্রী আহত ও ট্রেনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়। এমনকি পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনেও ঢিল ছুড়ে কাচ ভাঙার ঘটনা ঘটেছে।

এমনকি উদ্বোধনের পর রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলেও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। গেল বছরের ৩০ এপ্রিল কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে ঘটা এ ঘটনায় মেট্রোর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। যদিও সে ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

এবার প্রকাশ্যে মেট্রেরেল লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা গেছে এক কিশোরকে। গতকাল শনিবার দুপুর ২টা ২৩ মিনিটে উত্তরা সেন্টার স্টেশনে এ ঘটনা ঘটে। পুরো বিষয়টি ধরা পড়েছে আবদুর রশিদ নামের এক ব্যক্তির গাড়ির ক্যামেরায়।

ভিডিওতে দেখা গেছে, গতকাল দুপুর ২টা ২৩ মিনিটের দিকে এক কিশোর মেট্রোর দিকে ঢিল ছুড়ছে। এ সময় তার সঙ্গে আরও দুইজন ছিল।

এ বিষয়ে আবদুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, দুপুর ৩টায় আমার একটি অনলাইন মিটিং ছিল। এ কারণে সেন্টার স্টেশনের পাশেই গাড়িটি পার্ক করে মিটিং প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় দেখি একটা ছেলে মেট্রোর দিকে ঢিল ছুড়ছে। তাকে ডাক দিলে সে সেখান থেকে চলে যায়। আমার মিটিং থাকায় আমিও তাকে ধরতে পারি নাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status