|
‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা
নতুন সময় ডেস্ক
|
![]() ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। অপো এ৬০ এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ফোনটির অভিজ্ঞতা নিতে অত্যন্ত উৎসাহী ছিলেন প্রি-অর্ডার ক্যাম্পেইনে। অংশগ্রহণকারী স্মার্টফোনপ্রেমীরা। তাদের মধ্য থেকে রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস হয়েছেন ভাগ্যবান বিজেতা। পুরস্কার হিসেবে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। নতুন উন্মোচিত অপো এ৬০ ডিভাইসের ১৬জিবি*+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা এর পারফরম্যান্সের দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। ফোনটির সাবলীল নেভিগেশন এবং অনেক অ্যাপের একসঙ্গে ব্যবহারে সক্ষমতা চার বছরেরও বেশি সময়ের জন্য ব্যবহারকারীদের দেবে ‘নতুন ফোন ব্যবহারের অনুভূতি’। অপোপ্রেমীদের জন্য ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ ছিল একটি উৎসবমুখর ক্যাম্পেইন, যেখানে তারা তাদের পছন্দের ফোন বেছে নেওয়ার পাশাপাশি ‘ইন্সপিরেশন অ্যাহেড’ খুঁজতে একটি চমৎকার ক্যাম্পেইনে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
