ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বাজার কাঁপাতে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন, সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 May, 2024, 4:04 PM

বাজার কাঁপাতে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন, সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচার

বাজার কাঁপাতে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন, সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচার

অ্যানালগ মোবাইল হ্যান্ডসেটের জগৎ মাতিয়ে রেখেছিল নোকিয়া ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত। পুরোপুরি ডিজিটাল যুগ শুরু হতেই আস্তে আস্তে বাজার থেকে ফিচার ফোন তৈরি বন্ধ করে দেয় নোকিয়া। সে সময় বিশ্বজুড়ে মোবাইল জগতে নোকিয়ার ছিল একচ্ছত্র সাম্রাজ্য। এমন বাস্তবতায় নোকিয়া মোবাইল ফোনের বাজারে স্বমহিমায় ফিরে আসা শুরু করলো। 

এইচএমডির গুগলের সাথে একটি অংশীদারিত্ব রয়েছে এবং তারা তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যেখানে এইচএমডির ফিচার ফোনগুলো সিরিজ +৩০ প্ল্যাটফর্ম ব্যবহার করে। এইচএমডির সদর দফতর ফিনল্যান্ডে এবং এটি মূলত প্রাক্তন নকিয়া এক্সিকিউটিভদের দ্বারা পরিচালিত।

এইচএমডি গ্লোবাল অধীনস্ত নোকিয়া পুনরায় ফিচার ফোনের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য নতুন করে এগিয়ে এসেছে। এইচএমডি সংস্থা নোকিয়া নতুন স্মার্টফোন বাজারে আনছে।

নোকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, বাজারের সবচেয়ে ছোট স্মার্টফোন লঞ্চ করছে তারা। ইতিমধ্যে ফোনটি লঞ্চ করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি ওই ফোনের কয়েকটি ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা স্মার্ট ফোন প্রেমীদের কাছে বেশ ভাইরাল হয়ে উঠেছে।

দুর্দান্ত এই স্মার্টফোনে ১ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। জনপ্রিয় স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া যে সর্বদা তার গ্রাহকদের সারপ্রাইজ দিতে ভালোবাসে, তা আরও একবার প্রমাণিত হলো।

খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলা দুর্দান্ত এই স্মার্টফোনে ২.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে লক্ষ্য করা যাবে। যা ১৭৬×২০৮ পিক্সেল রেজুলেশন সমর্থন করতে পারে। দুর্দান্ত এই মোবাইলের অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে, আপনি এতে নোকিয়ার সর্বশেষ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন। পাশাপাশি এই স্মার্টফোনে ৮এমবি ফোন স্টোরেজও লক্ষ্য করা যাবে।

এই স্মার্টফোনে ১ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এর পাশাপাশি কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে যে, আপনি এতে ৩জিপি এমপিফোর এবং এমপি৩ অডিও প্লে করে দুর্দান্ত গান শুনতে পারবেন! ভারতের বাজারে লঞ্চ হতে চলা এই স্মার্টফোনে 900mAh-এর শক্তিশালী ব্যাটারি ব্যাক-আপ থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। স্মার্টফোনের দাম জানলে অবাক হবেন, আপনার পছন্দের ফোনটি মাত্র ৪,৪৯৯ টাকায় কিনতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status