ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় প্রথম শোরুম খুলতে যাচ্ছে অ্যাডিডাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2024, 11:35 AM

ঢাকায় প্রথম শোরুম খুলতে যাচ্ছে অ্যাডিডাস

ঢাকায় প্রথম শোরুম খুলতে যাচ্ছে অ্যাডিডাস

এর আগে প্রতিষ্ঠানটি জার্মানির আরেকটি বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা, যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিক ফুটওয়্যার ব্র্যান্ড নাইকি ও ফ্যাশন ব্র্যান্ড লেভি’স-কে ঢাকায় এনেছিল। চলতি মাসে বাংলাদেশে প্রথম শোরুম খুলতে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস। এই উদ্যোগে সহযোগিতা করছে ডিবিএল গ্রুপ। রাজধানীর গুলশান-১ এ জার্মানির এই ব্র্যান্ডের শোরুম চালু করা হবে।  

ডিবিএল লাইফস্টাইলের বিজনেজ অপারেশন্সের প্রধান রেজওয়ান হাবিব বলেন, 'খুব শীঘ্রই গুলশানে আমরা অ্যাডিডাসের একটি শোরুম চালু করতে যাচ্ছি। এটি হবে বাংলাদেশের প্রথম অফিসিয়াল আউটলেট।' 

এর আগে প্রতিষ্ঠানটি জার্মানির আরেকটি বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা, যুক্তরাষ্ট্রের অ্যাথলেটিক ফুটওয়্যার ব্র্যান্ড নাইকি ও ফ্যাশন ব্র্যান্ড লেভি'স-কে ঢাকায় এনেছিল। 
রেজওয়ান হাবিব জানান, গ্রাহকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়ায় তারা স্টোরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। তিনি এও বলেন, 'ভোক্তাদের ব্যয় ক্ষমতা বাড়ছে।''

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, তারা বর্তমানে রাজধানীর বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, গুলশান ইউনিমার্ট ও চট্টগ্রামে পাঁচটি পুমা স্টোর পরিচালনা করছে।
এছাড়াও বনানীতে নাইকির একটি স্টোর ও ঢাকায় লেভি'স এর একটি স্টোর রয়েছে।

তারা বন্দর নগরী চট্টগ্রামসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্টোর খোলার পরিকল্পনা করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status