ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ৬ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 30 April, 2024, 12:06 PM

কুড়িগ্রামে ৬ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে ৬ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

১নভেম্বর ২০২৩ তারিখে রাষ্ট্রপক্ষ কুড়িগ্রাম সদর থানায় অগ্নি সংযোগ, ভাংচুর,রাস্তা অবরোধসহ নানান অভিযোগের মামলায় গতকাল ২৮ এপ্রিল রবিবার কুড়িগ্রাম জেলা বিএনপির ৬ নেতা জামিন নিতে গেলে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাইকোর্টের নির্দেশ আমলে না নিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপি'র ৬ নেতাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করে। এরই প্রতিবাদে  কুড়িগ্রাম জেলা যুবদল ২৯ এপ্রিল শহরে বিক্ষোভ মিছিল করেছে।

কুড়িগ্রাম জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক (বেলগাঁছা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান) মাহবুব রহমান, পৌর বিএনপি'র সাধারন সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন বুলেট নামের ৬ নেতাসহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালত আসামিদের জামিন দিতে পারতো কিন্তু দেয়া হয় নাই, এ থেকে বুঝা যায় সরকারি প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দের মুক্তি না হওয়া পর্যন্ত রাস্তায় প্রতিবাদ জানিয়ে যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status