ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মুক্তিযুদ্ধের গল্প শোনালেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 April, 2024, 8:18 PM
সর্বশেষ আপডেট: Monday, 29 April, 2024, 8:37 PM

মুক্তিযুদ্ধের গল্প শোনালেন স্বাধীনতা  ও একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকন

মুক্তিযুদ্ধের গল্প শোনালেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকন

দ্বিতীয় বারের মত মুক্তিযুদ্ধের গল্প শিশুদের মাঝে জানানোর অনুষ্ঠান আয়োজন করেছে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল।

আজ ২৯ এপ্রিল ২০২৪ সোমবার সকাল ০৯:৩০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের সাথে কুড়িগ্রামের কৃতি সন্তান স্বাধীনতা পদক ও একুশে পদক প্রাপ্ত, সমাজসেবী ও বিজ্ঞ আইনজীবী  এস এম আব্রাহাম লিংকন মহোদয়ের "গল্পকথন" অনুষ্ঠিত হয়।

উক্ত গল্পকথন অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত]  মোঃ রুহুল আমীন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র  মোঃ নাজমুল ইসলাম,  পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মোঃ শামসুল আলম, পুলিশ লাইন্স স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দসহ ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষার্থীবৃন্দ।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে  ইতিপূর্বে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে "বীরত্বগাঁথা" ও গল্পকথনের ১ম সিজনে শিশু সাহিত্যিক এর উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করেছে যা ভবিষ্যতে কয়েক পর্বে চলমান থাকবে।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশের, ভবিষ্যৎ সফট স্কিল গঠনের লক্ষ্যে এবং কিভাবে একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের সাথে কুড়িগ্রামের কৃতি সন্তান স্বাধীনতা পদক ও একুশে পদক প্রাপ্ত, সমাজসেবী ও বিজ্ঞ আইনজীবী জনাব এস এম আব্রাহাম লিংকন মহোদয়ের "গল্পকথন" এর আয়োজন করে।

আব্রাহাম লিংকন কিভাবে কুড়িগ্রাম জেলার মতো পিছিয়ে পড়া জেলা থেকে অনেক চড়াই উৎরাই পার হয়ে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন সেই গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন তিনি আরো বলেন কিভাবে ভালো মানুষ হওয়া যায়? , কিভাবে সপ্নবাজ হওয়া যায়?, কিভাবে দেশমাতৃকাকে ভালোবাসাযায় । এছাড়াও তার লেখা বিভিন্ন বই সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও গল্পের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক বিষয় উপস্থাপন করেন।

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি ও পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারনা দিতে আমাদের এইরকম আয়োজন অব্যহত থাকবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলকে ইমার্জিং টেকনোলোজির এই  সময়ে স্মার্ট বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status