বিশেষ দোয়া মোনাজাত ও খিচুরি ভোজের মাধ্যমে বৃষ্টি বর্ষণের আবেদন
ফাহিম ফরহাদ,গাজীপুর
প্রকাশ: Monday, 29 April, 2024, 6:19 PM
বিশেষ দোয়া মোনাজাত ও খিচুরি ভোজের মাধ্যমে বৃষ্টি বর্ষণের আবেদন
সারাদেশে হিট এ্যলার্ট-সহ চলছে তীব্র মাঝারি ও মৃদু তাপ প্রবাহ, ফলশ্রুতিতে দীর্ঘসময় ধরে দেখা দিয়েছে অনাবৃষ্টি, অনাবৃষ্টির কারনে প্রকৃতির বিরূপ প্রভাবের ফলে মানুষের পাশাপাশি জীবজন্তু ও উদ্ভিদকুলেও পড়ছে এর ক্ষতিকর প্রভাব। ফসল উৎপাদন সরবরাহ-সহ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের সকল কাজেই যেন পেয়ে বসেছে ধীর গতী।
বিশেষ করে শিশু কিশোর ও বয়বৃদ্ধদের জীবণে যেন দেখা দিয়েছে না বিশ্বাস। এমন দাবদাহ থেকে পরিত্রাণ পেতে দীর্ঘ সময়ের অনাবৃষ্টির পরিবর্তে বৃষ্টির আবেদনে ধর্মভিরু সকল শ্রেণীপেশার জনসাধারণ স্রষ্টার দরবারে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায়ের খবর মিলছে দেশের বিভিন্ন স্থানে। এহেন পরিস্থিতি হতে পরিত্রাণ পেতে জনমনে ধর্মীয় অনুভূতি দেখা যাচ্ছে লক্ষণীয় মাত্রায়।
এর ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ড বাজার এলাকার সমাজ সেবক দুই বন্ধুর উদ্যোগে ভিন্ন আয়োজনে বৃষ্টি বর্ষণের নিমিত্তে স্রষ্টার দরবারে আনুষ্ঠানিক দোয়া মোনাজাত শেষে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। রবিবার (২৮এপ্রিল) রাতে মহানগরীর বোর্ডবাজার কালাইমার্কেট সংলগ্ন মহল্লাবাসিকে নিয়ে এই ভিন্ন আয়োজন সম্পন্ন করা হয়।
আয়োজক দুই বন্ধু হলেন সমাজ সেবক মফু খান ও তার বন্ধু কিরন খান। এতে সহযোগীতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দা হাজি মকবুল হোসেন খান, কিরন, রফিক, শাহ আলাম, বাচ্চু প্রমূখ। এতে দোয়া পরিচালনা করেন কলমেশ্বর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাও: আব্দুল্লাহ।
আয়োজকরা জানান প্রচন্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরতাপ (খরা) থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে চাল তুলে খিচুরিভোজের আয়োজন করেছি। এর আগে আল্লাহর দরবারে বৃষ্টি বর্ষণের আবেদন করে বিশেষ দোয়া মোনাজাতও করেছি আলেম ওলামা ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহনে। এসময় সৃষ্টিকর্তার কাছে নিজ নিজ পাপের জন্য ক্ষমা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে স্থানীয় মুরব্বিদের উপস্থিতীতে।