|
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক ও হেলপারের মর্মান্তিক মৃত্যু ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক যাহার নাম্বার (ঢাকা মেট্রো-ট-২০-৬৬৪৯) এবং অপরদিক থেকে আসা দিনাজপুরগামী সার বোঝাই একটি ট্রাক যাহার নাম্বার (ঝিনাইদহ-ট-১১-১৬৪৬) ভোর ৬টায় ঘটনাস্থলে এসে পৌছলে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। মোবাইলে খবর পেয়ে ঘটনার আধাঘন্টা মধ্যে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা সাদ-আস শামস তাদেরকে মৃত্য ঘোষণা করে। অপরদিকে দিনাজপুরগামী ট্রাকের চালক ও হেলপার দূর্ঘটনা হওয়ার পরপরই পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান। এ ঘটনায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। খুব দ্রæতই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এ ঘটনায় তদন্ত করে যারা দোষি তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
