ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কাউন্সিলর চামেলীর ১৮ সেকেন্ডের ফোনালাপ ফাঁস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 April, 2024, 12:28 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 April, 2024, 6:45 PM

কাউন্সিলর চামেলীর ১৮ সেকেন্ডের ফোনালাপ ফাঁস

কাউন্সিলর চামেলীর ১৮ সেকেন্ডের ফোনালাপ ফাঁস

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর বহিষ্কারাদেশ বাতিল করা যাবে- এই মর্মে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। 


চামেলির সঙ্গে রিয়াজের ১০ লাখ টাকার বিনিময়ের ১৮ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, ‘রিয়াজ বলছেন- আমিতো কাজে আসছি। চামেলি বললেন, কথা হয়েছে? তখন রিয়াজ বললেন, ঠিক আছে অসুবিধা নাই। আপনিতো ওই সময় বললেন সন্ধ্যায় আসবেন, এখন আবার! তখন চামেলি বললেন, মানে সন্ধ্যায় বুঝ নাই? আইসা আবার জোগাড় করতে করতে। তখন রিয়াজ বললেন, আচ্ছা ঠিক আছে, কথা আর বাড়ানোর দরকার নাই। ঠিক আছে। তখন চামেলি বললেন, ঠিক আছে আমি সকালে ১০ পাঠাই দিতাছি। তখন রিয়াজ বললেন, ঠিক আছে।’ 

ফোনালাপ ফাঁসের বিষয়ে রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা আমার না। আমি ওর সঙ্গে কথা বলতে যাব কেন? বলেন।’ 

এ বিষয়ে জানতে চাইলে চামেলী বলেন ,‘হ্যাঁ আমার সঙ্গে রিয়াজের ১০ লাখ টাকার বিনিময়ে বহিষ্কার করা হবে না এই মর্মে কথা হয়েছিল। রিয়াজ বলেছেন- তার সঙ্গে নাকি আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা হয়েছে, ১০ লাখ টাকা দিলে তারা বহিষ্কার করবে না। অব্যাহতি দিয়ে একটা চিঠি দেবে। গত মঙ্গলবার দুপুরে রিয়াজের সঙ্গে টাকার বিষয়ে কথা হয়েছে।’ তার কাছে বিস্তারিত অডিও রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘রিয়াজ যদি এমন কিছু করে থাকেন বা বলে থাকেন তা নিশ্চয়ই অপরাধ। এ বিষয়টিও দেখা হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status