ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
আলাফাডাঙ্গায় কৃষি জমির মাটি কাটায় দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা -ইউএনও
খন্দকার আব্দুল্লাহ, ফরিদপুর
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 6:53 PM

আলাফাডাঙ্গায় কৃষি জমির মাটি কাটায় দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা -ইউএনও

আলাফাডাঙ্গায় কৃষি জমির মাটি কাটায় দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা -ইউএনও

ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে কৃষি জমিতে পুকুর খনন ও ভূমির আকার পরিবর্তনের অভিযোগ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ভ্যেকু ও ট্রলি ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।

সোমবার ২২ এপ্রিল সকাল ৯টায় উপজেলার বিদ্যাধর, ও কুলধর বাইশার ডাঙ্গায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিন পুলিশ সদস্য ও উপজেলা ভূমি সহকারীকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় লাইসেন্স ব্যতিত অবৈধ ট্রলি দিয়ে অনুমতি ব্যতীত  কৃষি জমিতে মাটিখনন করার অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক) ও ১৫ ধারায় উপজেলার দাউদ হোসেনের পুত্র শামীম মোল্যা (৩২), মৃত মোবারেক শেখ এর পুত্র রবিউল ইসলাম (৪২) ও পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারীর মো: সামাদ শেখের পুত্র মো: জামাল শেখ (৩৫) কে ৫০হাজার করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য গত ১৮ই এপ্রিল বিকেলে ফরিদপুর জেলা কালবেলা প্রতিবেদক  আলফাডাঙ্গায় ৩ ও ২ ফসলি কৃষি জমিতে অনুমতি ব্যতীত পুকুর খনন করার প্রতিবাদে    জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও দেওয়ার পরেই উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক) ও ১৫ ধারায় তিন জনকে পৃথকভাবে মোট ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status