|
পদ্মায় ডুবে তিন কিশোরের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() পদ্মায় ডুবে তিন কিশোরের মৃত্যু মঙ্গলবার ২৩ এপ্রিল আড়াইটার দিকে তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মৃত তিন কিশোর হলো- কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) এবং মো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে গোসল করতে নেমে এই তিন কিশোর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কাটাখালী থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, উদ্ধারের পর মরদেহ তিনটি স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
মুকসুদপুরে স্ত্রীর চুল কেটে ও হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
