ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
তীব্র গরমে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 4:19 PM

তীব্র গরমে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা

তীব্র গরমে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থা

বৈশাখের অসহ্য গরমে প্রকৃতিতে যেন গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এর মধ্যে আজ থেকে আরো ৭২ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

সব মিলিয়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এই তীব্র গরমে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে সুপেয় পানির ব্যবস্থা করেছেন মানবিক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

তাঁরই আন্তরিকতা ও উদ্যোগে ডিএমপির ১৬০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল আকৃতির ওয়াটার ট্যাংকারের মাধ্যমে সকাল ১০টা থেকে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে। মতিঝিল শাপলা চত্বর, পল্টন, গুলিস্তান মাজার, পুরাতন হাইকোর্ট ভবনের সামনে, টিএসসি, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, ফার্মগেট বাসস্ট্যান্ড, সবশেষে কাওরান বাজারে পানি বিতরণ করা হবে। ডিএমপির পরিবহন এবং ওয়ার্কশপ থেকে দুইজন করে চারজন আলাদা পিকআপ নিয়ে সাথে থাকবেন। পথচারীদের স্বস্তিতে পানি পান করার জন্য তারা ছাতা নিয়ে বিভিন্ন পয়েন্টে সহায়তা করবেন।

এছাড়া ডিএমপি কমিশনারের নির্দেশে গত শনিবার থেকে মহানগরের বিভিন্ন পয়েন্টে সাধারণ জনগণ, পথচারীদের মাঝে সুপেয় পানি ও ওরস্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ, যা অব্যাহত থাকবে।সুপেয় পানি পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অসহায় ও শ্রমজীবী মানুষেরা।

এর আগে বৃহস্পতিবার থেকে ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status