মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আতিক শিমুল
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 3:29 PM
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সোবমবার ২২ এপ্রিল ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র ্যালি ও কেক কাটা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব হাবিবুর রহমান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো শফিকুল ইসলাম বাবু, মহাসচিব, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম পাঠান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, মোঃ জুয়েল মিয়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আবু সুফিয়ার ভূঁইয়া যুগ্ম মহাসচিব,অপু যুগ্ন মহাসচিব, মোঃ সুলতান যুগ্ন মহাসচিব, ইলিয়াস মাহমুদ সাংগঠনিক সম্পাদক, শের আলী সাংগঠনিক সম্পাদক, আবুল হাসনাত সাংগঠনিক সম্পাদক, ফয়সাল মাহমুদ প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, মশিউর রহমান পিন্টু সরকার দপ্তর সম্পাদক, কামরুল ইসলাম সাউথ, ঢাকা জেলার সভাপতি, কাজী ইমন, মহানগর ঢাকা দক্ষিণের সভাপতি,দেলোয়ার হোসেন নির্বাহী সদস্য, সুমন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক, মানিক মিয়া সাভার উপজেলা সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতিনাতনি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জয়।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দগণ, বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ নাতিনাতনিগণ,ঢাকা জেলা মহানগর উত্তর দক্ষিণের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন ঘরে ঘরে ঐক্য করে তোলো বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠা করো।খুব শীঘ্রই ৭ দফা দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হবে।