ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শচীন কন্যাকে ছেড়ে যার প্রেমে হাবুডুবু শুভমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 11:25 AM

শচীন কন্যাকে ছেড়ে যার প্রেমে হাবুডুবু শুভমান

শচীন কন্যাকে ছেড়ে যার প্রেমে হাবুডুবু শুভমান

ভারতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার শুভমান গিল। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহি পারফর্ম করে যাচ্ছেন তিনি। তার কারণে জাতীয় দলে তারকা ওপেনার লোকেশ রাহুলের জায়গা পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

শুভমান গিল ক্রিকেটে রাজত্ব শুরুর পর থেকেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা শচীনকে নিয়ে দেশটির সংবাদমাধ্যমে অনেক প্রতিবেদন হয়। প্রতিটি প্রতিবেদনেই দাবি করা হয় শচীন কন্যার প্রেমে মজেছেন শুভমান গিল। 

শুভমনের বোনের সঙ্গে মাঝেমধ্যে পার্টি করতেও দেখা গিয়েছিল শচীন কন্যা সারাকে। এমনকি শুভমনের সঙ্গে অম্বানীদের অনুষ্ঠানেও দেখা যায় সারাকে।

গত বছর সংযুক্ত আমিরাতে ভারতীয় খেলোয়াড় চিরাগ সুরি শুভমন গিল ও সারার বিয়ে নিয়ে মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে চিরাগকে জিজ্ঞাসা করা হয়, এরপর কোন ভারতীয় ক্রিকেট তারকা বিয়ে করবেন। তখনই সুরি বলেন, ‘আমার মনে হয়, শুভমনের বিয়ে হবে। ওর তো সারা নামে এক প্রেমিকাও রয়েছে। সে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে।

সম্প্রতি বিট্রিশ পপ তারকা এড শিরানের কাছে শুভমন স্বীকার করেছেন, প্রেমিকা রয়েছে তার। তবে তার নাম প্রকাশ্যে আনেননি তিনি। অনেকেরই অনুমান, শুভমনের সেই প্রেমিকা সারাই।

তবে এখন শোনা যাচ্ছে, প্রেম ভেঙেছে সারা-শুভমনের। নতুন সম্পর্কে রয়েছেন ক্রিকেট তারকা। শোনা যাচ্ছে, সারা নন, এক স্পানিশ সুন্দরীর প্রেমে পড়েছেন শুভমন। তার খেলা দেখতে আজকাল মাঠে হাজির হচ্ছেন ওই নারী। শুভমন ভাল খেললে চোখেমুখে তৃপ্তি সেই কন্যের। তার নাম মারিয়া অরোইয়োগ। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শুভমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status