ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বান্দরবানে অভিযানে সশস্ত্র কেএনএফ সদস্য নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 April, 2024, 8:46 PM

বান্দরবানে অভিযানে সশস্ত্র কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে অভিযানে সশস্ত্র কেএনএফ সদস্য নিহত

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্য সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। আজ সোমবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনী এই অভিযান চালায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। রুমা ও থানচিতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে ব্যাপক প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দুই উপজেলার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয় নানা পদক্ষেপ।

গত বুধবার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, কেএনএফ চাইলে শান্তির পথে ফিরতে পারে। শান্তি কমিটির সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়নি। এখনও আলোচনার দরজা খোলা আছে। তারা চাইলে আত্মসমর্পণ করে শান্তির পথে ফিরে আসতে পারে। এর জন্য যা প্রয়োজন সবই করা হবে।

তিনি বলেন, স্বাধীন দেশে এই অবৈধ অস্ত্রধারীদের মেনে নেওয়া সম্ভব না। তারা যতক্ষণ শান্তির পথে ফিরে না আসবে ততক্ষণ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status