|
চন্দনাইশে গোসল করতে নেমে দুই কন্যা শিশুর মৃত্যু
জাবের বিন রহমান আরজু, চট্রগ্রাম
|
![]() চন্দনাইশে গোসল করতে নেমে দুই কন্যা শিশুর মৃত্যু চন্দনাইশে গোসল করতে নেমে পুকুরে ডুবে একই এলাকার দুই কন্যা শিশুর
মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টার সময় চন্দনাইশ পৌরসভার ৪নং
ওয়ার্ড হারালা নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পৌরসভার নয়া
পাড়া এলাকার মোঃ বেলাল উদ্দিনের মেয়ে জান্নাতুল মাওয়া মিমফা (৯), একই
এলাকার জাগির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া (মিমফা-৭) বাড়ির
পার্শ্ববর্তী পুকুরে দুপুর ১২টার দিকে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় পাওয়া
যায়। ধারণা করা হচ্ছে খেলার ছলে কেউ একজন পুকুরের গভীরে চলে গেলে অন্যজন
তাকে বাঁচানোর চেষ্টা করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে পুকুরের গভীরে চলে
যায়। এ সময় স্থানীয়রা ভাসমান অবস্থায় নুসরাত
জাহান ফারিয়া (মিমফা)'র মরদেহ দেখতে পেয়ে অনেক্ষণ খোঁজাখুঁজির পর
জান্নাতুল মাওয়া মিমফাকেও উদ্ধার করে। পরে তাদেরকে চন্দনাইশ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা
করেন। জান্নাতুল মাওয়া মিমফা (৯) উপজেলার হারালা সমবায় সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ৩য় শ্রেনী ও নুসরাত জাহান ফারিয়া (মিমফা, ৭) পশ্চিম হারালা নবী
কুলছুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। তাদের দুজনের একই
নাম হওয়ায় তারা এক সাথে চলাফেরা ও খেলাধুলা করতো বলে এলাকাবাসীর কাছ থেকে
জানা যায়। তবে মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য এলাকার মাটি খেকোদের দুষছেন
এলাকাবাসী। প্রতি শুষ্ক মৌসুমে অধিক গভীরভাবে পুকুর খনন করে মাটি বিক্রি
করার কারণে এলাকার শিশু ও বৃদ্ধদের গোসল করতে অনেক ভয়ে থাকতে হয়।
মর্মান্তিক এ দূর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
